পুঞ্চের শ্রী দশনামী আখড়া মন্দিরে পৌঁছল পবিত্র ছড়ি, সম্পন্ন বুঢ়া অমরনাথ যাত্রা
পুঞ্চ, ২৯ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পবিত্র রুপোর ছড়ি শ্রী দশনামী আখড়া মন্দিরে ফিরে আসার মধ্য দিয়ে শনিবার সম্পন্ন হল শ্রী বুঢ়া অমরনাথ যাত্রা। ভগবান শিব ও দেবী পার্বতীর প্রতীক হিসেবে পূজিত এই পবিত্র ছড়ি রাজগুরু মহামণ্ডলেশ্বর স্বামী
পুঞ্চের শ্রী দশনামী আখড়া মন্দিরে পৌঁছল পবিত্র ছড়ি, সম্পন্ন বুঢ়া অমরনাথ যাত্রা


পুঞ্চ, ২৯ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পবিত্র রুপোর ছড়ি শ্রী দশনামী আখড়া মন্দিরে ফিরে আসার মধ্য দিয়ে শনিবার সম্পন্ন হল শ্রী বুঢ়া অমরনাথ যাত্রা। ভগবান শিব ও দেবী পার্বতীর প্রতীক হিসেবে পূজিত এই পবিত্র ছড়ি রাজগুরু মহামণ্ডলেশ্বর স্বামী বিশ্বাত্মা নন্দ সরস্বতীর নেতৃত্বে ঢাক-ঢোল বাজিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বুঢ়া অমরনাথ মন্দির থেকে পুঞ্চের শ্রী দশনামী আখড়া মন্দিরে নিয়ে আসা হয়।

এই উপলক্ষে মন্দিরে বহু ভক্তের পাশাপাশি প্রশাসন ও পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনীর তরফে পবিত্র ছড়িকে অভিবাদন জানানোর পর বিধিবদ্ধ পুজো-অর্চনা করা হয়। এরপর আগামী বছর পর্যন্ত পবিত্র ছড়িটি মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। এর মধ্য দিয়েই এ বছরের শ্রী বুঢ়া অমরনাথ যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রথা অনুযায়ী, শ্রাবণ মাসে দেশের অন্যান্য শিব মন্দিরের মতো শ্রী বুঢ়া অমরনাথ মন্দিরেও ভগবান শিবের বিশেষ পুজো-অর্চনা হয়। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দর্শন ও পুজোর জন্য মন্দিরে আসেন।

প্রচলিত রীতি অনুযায়ী, রাখিবন্ধনের দু’দিন আগে পুঞ্চের দশনামী আখড়া মন্দির থেকে শ্রী বুঢ়া অমরনাথের উদ্দেশে পবিত্র ছড়ি যাত্রা শুরু হয়। রাখিবন্ধনের এক দিন পর সেই ছড়ি বুঢ়া অমরনাথ মন্দির থেকে ফের পুঞ্চের দশনামী আখড়া মন্দিরে নিয়ে আসা হয়। এই প্রথা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী বুঢ়া অমরনাথ যাত্রার সমাপ্তি ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande