ব্যান্ডেল স্টেশনে আগুন, গভীর রাতে ছড়ালো চাঞ্চল্য
হুগলি, ৩১ আগস্ট (হি.স.): ব্যান্ডেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত একটা নাগাদ ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর এবং সাত নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ের কাছে একটি ইলেকট্রিক বক্সে আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে
ব্যান্ডেল স্টেশনে আগুন, গভীর রাতে ছড়ালো চাঞ্চল্য


হুগলি, ৩১ আগস্ট (হি.স.): ব্যান্ডেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত একটা নাগাদ ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর এবং সাত নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ের কাছে একটি ইলেকট্রিক বক্সে আগুন লাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময়ে প্ল্যাটফর্মে কোনও যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

ঘড়ির কাঁটায় রাত তখন একটা হবে, ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর এবং সাত নম্বর স্টেশনের সাবওয়ের কাছে একটি ইলেকট্রিক বক্সে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যান্ডেল স্টেশনের জিআরপি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande