
কলকাতা, ৬ আগস্ট (হি.স.): রাজ্যের অনগ্রসর শ্রেণি আয়োগ পুনর্গঠনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জারি করা একটি সরকারি নির্দেশিকায় বৃহস্পতিবার এই বিষয়ে জানানো হয়েছে।
পুনর্গঠিত এই অনগ্রসর শ্রেণি আয়োগের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ-কে। রাজ্যের অনগ্রসর শ্রেণি আয়োগে চেয়ারম্যানের পাশাপাশি দু'জন সদস্য ও একজন সদস্য সচিব নিযুক্ত হয়েছেন|
রাজ্যের অনগ্রসর শ্রেণি আয়োগের সদস্য করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবীন প্রকাশ এবং আরেক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রোশনি সেনকে। আর সদস্য সচিব হয়েছেন ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ) আধিকারিক কাঞ্চন চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ