ডিসেম্বরে মুক্তি পেতে পারে 'গোলমাল ৫'
মুম্বই, ৬ আগস্ট (হি.স.) : অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি ছবি ''গোলমাল ৫'' নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রের খবর, রোহিত শেট্টি পরিচালিত ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক
ডিসেম্বরে মুক্তি পেতে পারে 'গোলমাল ৫'


মুম্বই, ৬ আগস্ট (হি.স.) : অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি ছবি 'গোলমাল ৫' নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্রের খবর, রোহিত শেট্টি পরিচালিত ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

রিপোর্ট অনুযায়ী, অজয় দেবগণ ও সঞ্জয় দত্ত অভিনীত 'রেঞ্জার' প্রথমে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও, ছবিটির মুক্তি পিছিয়ে ২০২৭ সালে নিয়ে যাওয়া হয়েছে। সেই ফাঁকা সময়েই 'গোলমাল ৫' মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ছবিটি ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল।

যদি এই সময়সূচি চূড়ান্ত হয়, তবে বছরের শেষে বক্স অফিসে জমে উঠতে পারে ত্রিমুখী লড়াই। প্রভাস অভিনীত মেগা বাজেটের ছবি 'ফৌজি' মুক্তি পাওয়ার কথা ৩ ডিসেম্বর ২০২৬। তার পরের দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে পরিচালক অনিস বাজমির পরিচালনায় অক্ষয় কুমারের এখনও নাম ঘোষণা না হওয়া নতুন ছবি। সেই ছবিতে বিদ্যা বালন ও রাশি খান্নাকেও দেখা যাবে। ফলে 'গোলমাল ৫'-এর সম্ভাব্য মুক্তি ডিসেম্বর মাসকে বছরের অন্যতম বড় বক্স অফিস লড়াইয়ে পরিণত করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ছবির মুক্তির দিনক্ষণ নিয়ে এখন নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande