
রাঁচি, ৬ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের ঝাঁসির পুঞ্চ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহত হয়েছে মাফিয়া আতিক আহমেদের ছেলে আবান ও তার বন্ধু সোনুও। জেলে বন্দি থাকা বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাচ্ছিল আবান, সেই সময় পথে দুর্ঘটনাটি ঘটে।
ঝাঁসির এসএসপি জানিয়েছেন, প্রয়াত মাফিয়া ও রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আবান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। ঝাঁসিতে একটি সিমেন্টের ডিভাইডারে দ্রুতগতির গাড়ি ধাক্কা মারলে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসএসপি আরও জানান, দ্রুতগতির ওই গাড়িতে থাকা তার সঙ্গী সোনুও এই দুর্ঘটনায় মারা গেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ