হাওড়ায় ডাকাতির ছক বানচাল, বিহারের ছয় অভিযুক্ত গ্রেফতার
হাওড়া, ৬ আগস্ট (হি.স.): হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ ডাকাতির পরিকল্পনা বানচাল করে বিহারের ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৫ আগস্ট ধূলাগড় সংলগ্ন সাঁকরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে
হাওড়ায় ডাকাতির ছক বানচাল, বিহারের ছয় অভিযুক্ত গ্রেফতার


হাওড়া, ৬ আগস্ট (হি.স.): হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ ডাকাতির পরিকল্পনা বানচাল করে বিহারের ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৫ আগস্ট ধূলাগড় সংলগ্ন সাঁকরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে ধরা হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার সিং, চন্দন কুমার, অঙ্কিত কুমার এবং লভকুশ রায়। এরা সকলেই মূলত বিহারের বাসিন্দা, তবে এদের মধ্যে কয়েকজন বর্তমানে হাওড়া এবং কলকাতায় থাকত।

অভিযানের সময় পুলিশ অভিযুক্তদের কাছ থেকে দুটি তাজা আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে কিষাণ কুমার সিং, বিশাল কুমার এবং প্রিন্স কুমার স্বীকার করেছে যে তারা একদিন আগে ধূলাগড়ে পৌঁছেছিল এবং হাওড়া বা কলকাতায় ডাকাতির ঘটনার রূপরেখা তৈরি করছিল।

প্রাথমিক তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা আগে বিহারের নালন্দা ও পাটনায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল। পুলিশের মতে, প্রিন্স কুমারের বিরুদ্ধে নালন্দা জেলায় একটি খুনের মামলাও দায়ের রয়েছে।

এই ঘটনায় সাঁকরাইল থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩১০(৪), ৩১০(৫) ধারা এবং আর্মস অ্যাক্টের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের সঙ্গে কোনও বড় অপরাধী গ্যাংয়ের যোগসাজশ রয়েছে কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande