সিএবি-র উদ্যোগেই খেলোয়াড়দের গড়ে তুলতে আধুনিক ক্রীড়াবিজ্ঞানেই জোর
কলকাতা, ৭ আগস্ট (হি. স.) : আধুনিক ক্রীড়াবিজ্ঞানেই জোর, খেলোয়াড় গড়তে নতুন উদ্যোগ বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সংক্ষেপে সিএবি-র। বাংলার ক্রিকেটকে আরও আধুনিক ও বৈজ্ঞানিক পরিকাঠামোর আওতায় আনতে বড় পদক্ষেপ নিল
সিএবি-র উদ্যোগে


কলকাতা, ৭ আগস্ট (হি. স.) : আধুনিক ক্রীড়াবিজ্ঞানেই জোর, খেলোয়াড় গড়তে নতুন উদ্যোগ বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সংক্ষেপে সিএবি-র।

বাংলার ক্রিকেটকে আরও আধুনিক ও বৈজ্ঞানিক পরিকাঠামোর আওতায় আনতে বড় পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ এবং সিএবি-র পদাধিকারীদের তত্ত্বাবধানে ক্রীড়াবিজ্ঞান ও শারীরিক সক্ষমতা উন্নয়নের পরিকাঠামোয় একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। সম্প্রতি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হয়েছে অভিজ্ঞ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও ফিজ়িয়োথেরাপিস্টদের।

এবার তাঁদের কাজকে আরও কার্যকর করতে আনা হচ্ছে ক্যাটাপাল্ট ওয়ার্কলোড মনিটরিং সিস্টেম, স্মার্টস্পিড প্লাস ওয়্যারলেস টাইমিং গেটস, ফোর্সডেকস ডুয়াল ফোর্স প্লেট, ডায়নামো প্লাস ডায়নামোমিটার, ভিট্রুভ ভেলোসিটি-বেসড ট্রেনিং সিস্টেম এবং এক্সার-জিনি স্পিড ট্রেনারের মতো আন্তর্জাতিক মানের সরঞ্জাম। এই প্রযুক্তির সাহায্যে খেলোয়াড়দের গতি, শক্তি, কর্মক্ষমতা, শারীরিক ভারসাম্য, অনুশীলনের চাপ এবং চোট থেকে ফেরার অগ্রগতি নির্ভুলভাবে মূল্যায়ন করা যাবে। বিশেষ করে পেস বোলারদের কর্মভার নিয়ন্ত্রণ এবং চোটের ঝুঁকি কমাতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সিএবি-র আশা। আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন মানদণ্ড গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে সিএবি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande