বাংলা অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেট দলের প্রাথমিক তালিকা প্রকাশ
কলকাতা ৭ আগস্ট (হি. স.) : বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দলের প্রাথমিক তালিকা প্রকাশিত হল। ২০২৬-২৭ মরসুমের জন্য বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দলের প্রাথমিকভাবে নির্বাচিত ৩৮ জন ক্রিকেটারের নাম সিএবি-র তরফেও শুক্রবার ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় রয়
বাংলা অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেট দলের প্রাথমিক তালিকা প্রকাশ


কলকাতা ৭ আগস্ট (হি. স.) :

বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দলের প্রাথমিক তালিকা প্রকাশিত হল।

২০২৬-২৭ মরসুমের জন্য বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট দলের প্রাথমিকভাবে নির্বাচিত ৩৮ জন ক্রিকেটারের নাম সিএবি-র তরফেও শুক্রবার ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় রয়েছেন যথাক্রমে - অরিক্তা মান্না, দেবস্মিতা কালসা, নিষ্ঠা জানা (উইকেটকিপার), স্নেহা মাহাতো, নিবেদিতা বিশ্বাস (উইকেটকিপার), নম্রতা চন্দ্র, তুষালি বন্দ্যোপাধ্যায় (উইকেটকিপার), তিতলি মণ্ডল, জাহ্নবী থাপা (উইকেটকিপার), প্রসন্নতা পতি, ইন্দ্রাক্ষী সিনহা, অস্মিতা মাহাতো, আরোহী সাহা, সানায়া মণ্ডল, অঙ্শিকা শাহ, পিয়ালি রায়, তানিশা দাস, শ্রুতি মণ্ডল, গুনগুন হালদার, অদ্রিজা সরকার, অহেলী চক্রবর্তী, সিকৃতি দেবশর্মা, ঋতুশ্রী পাল, জয়তী দে, স্নেহা আচার্য, রাইমা বিশ্বাস, তনিশা মণ্ডল, রশি রায়, জয়েতা বসু, সমৃদ্ধা দাস, বৃদ্ধি আগরওয়াল, অঙ্কিতা পাত্র, প্রীতি পাল, সঞ্জনা মজুমদার, অনুষ্কা চক্রবর্তী এবং সৃজা হালদার।

এ ছাড়া, বয়সসীমার নিচে হওয়ায় শুধুমাত্র অনুশীলনের জন্য দলে রাখা হয়েছে ঐশিনী দাস ও কঙ্গনা মজুমদারকে। আগামী মরসুমের প্রস্তুতির অংশ হিসেবে ওই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা-সিএবি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande