বিধানসভায় যাদবপুর নিয়ে বামেদের বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রী
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স. ) : ‘বদলের চাকরি, বদলি হয়ে যান। অসুবিধা থাকলে চাকরি ছেড়ে দিন। ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান।’ যাদবপুর নিয়ে বামেদের বিঁধে অধ্যাপক বিল কেন প্রয়োজন তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নয়া ‘অধ্যাপক বদল
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স. ) : ‘বদলের চাকরি, বদলি হয়ে যান। অসুবিধা থাকলে চাকরি ছেড়ে দিন। ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান।’ যাদবপুর নিয়ে বামেদের বিঁধে অধ্যাপক বিল কেন প্রয়োজন তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার নয়া ‘অধ্যাপক বদলি’ বিল পেশ হয় বিধানসভায়। যা নিয়ে প্রশ্ন তোলেন মুস্তাফিজুর রানা ও নওশাদ সিদ্দিকি-সহ একাধিক বিরোধী বিধায়ক। এমনকী গৈরিকরণের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ”বিরোধীরা বলছেন শিক্ষায় গেরুয়াকরণের চেষ্টা হচ্ছে। কিন্তু এই শব্দবন্ধ নিয়ে আপত্তি রয়েছে। আমরা এটা করব না। সিপিএম অনিলায়ন করেছিল। মমতা মমতায়ন করেছিল। আমরা তা করব না।”

শুভেন্দুবাবুর কথায়, ”এক শিক্ষানীতিতে রাজ্য চলবে। তাই শিক্ষাবিদদের যুক্ত করেছি। সমস্ত স্তরের ছাত্ররা সরকারি সাহায্য নিয়ে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত হবে সেটা চাই। তারা সমাজের দায়িত্ব পালন করুক।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande