লেকটাউনে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, দুই রেস্তোরাঁয় অনিয়মের অভিযোগ
লেকটাউন, ১১ সেপ্টেম্বর (হি.স.): খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শুক্রবার লেকটাউনে তিনটি রেস্তোরাঁয় অভিযান চালাল বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দফতর। এর মধ্যে ছিল সিমলা বিরিয়ানি এবং প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী
খাদ্য সুরক্ষায় তল্লাশি


লেকটাউন, ১১ সেপ্টেম্বর (হি.স.): খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শুক্রবার লেকটাউনে তিনটি রেস্তোরাঁয় অভিযান চালাল বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দফতর। এর মধ্যে ছিল সিমলা বিরিয়ানি এবং প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁ—চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা।

অভিযানে চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা থেকে বিপুল পরিমাণ মাংস ও মাছ উদ্ধার করা হয় বলে দাবি খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। তাঁদের অভিযোগ, প্রায় ৫০ থেকে ৬০ কেজি মাংস ও মাছ কয়েক দিন ধরে ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল। কোথাও মাংসে ছত্রাকের উপস্থিতিও নজরে আসে বলে অভিযোগ।

এছাড়াও মসলা, ভিনিগার এবং আইসক্রিম-সহ একাধিক খাদ্যসামগ্রী খোলা অবস্থায় রাখা ছিল বলে আধিকারিকদের দাবি। অভিযানে উদ্ধার করা খাবারগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি, সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande