
কানপুর, ১১ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের কানপুরে ফের বাড়ছে গঙ্গার জলস্তর । শুক্রবার প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন কানপুর ব্যারেজে গঙ্গার জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ১১৪.৭১০ মিটারে । বৃহস্পতিবার এই জলস্তর ছিল ১১৪.৬৩০ মিটার। ২৪ ঘণ্টায় জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ০.০৮০ মিটার। বৃহস্পতিবারের জলস্তর ১১৪.২৮০ মিটার থেকে বেড়ে ১১৪.৩৫০ মিটারে পৌঁছেছে। অর্থাৎ জলস্তর বৃদ্ধি পেয়েছে ০.০৭০ মিটার । পাশাপাশি ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ৪,০৭,৮৯৫ কিউসেক থেকে বেড়ে ৪,১৭,২০১ কিউসেক হয়েছে, যা পূর্বের তুলনায় ৯,৩০৬ কিউসেক বেশি।
অন্যদিকে, বৃহস্পতিবারে শুক্লাগঞ্জেও গঙ্গার জলস্তর ১১৩.০২০ মিটার থেকে বেড়ে ১১৩.০৬০ মিটারে পৌঁছেছে। তবে স্বস্তির বিষয় হল, হরিদ্বার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃহস্পতিবারের ৮১,৫১৪ কিউসেক থেকে কমে ৬২,১২৭ কিউসেক করা হয়েছে । একইভাবে নরোরা ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ ১,০৫,৬৩৩ কিউসেক থেকে কমে ৮৬,৯৮৫ কিউসেক করা হয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় ১৮,৬৪৮ কিউসেক কম। গঙ্গার জলস্তর ক্রমাগত বাড়তে দেখে জেলাশাসক ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি নদীর তীরবর্তী এলাকাগুলিতে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক