সুপৌলে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শস্য ব্যবসায়ী
সুপৌল, ১১ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের সুপৌলে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রাঘোপুর থানার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের ১৩১ নম্বর জাতীয় সড়কে, ইন্টার কলেজের কাছে। । বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক শস্য ব্যবসায়ী
সুপৌলে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শস্য ব্যবসায়ী


সুপৌল, ১১ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের সুপৌলে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রাঘোপুর থানার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের ১৩১ নম্বর জাতীয় সড়কে, ইন্টার কলেজের কাছে। । বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক শস্য ব্যবসায়ী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম কামেশ্বর খিদহরি (৪৮)।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, , বৃহস্পতিবার রাতে কামেশ্বর নিজের বাড়ির সামনে এক গ্রাহকের শস্য পরীক্ষা করছিল। সেই সময়েই রাঘোপুরের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। শুক্রবার ভোরে মৃত্যু হয় কামেশ্বরের । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande