
গুরুগ্রাম, ১১ সেপ্টেম্বর ( হি.স.) : কিশোরীকে যৌন হেনস্থার মামলায় ঐতিহাসিক রায় হরিয়ানার একটি আদালতের। ১৭ বছর বয়সি এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি দোষী ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্তের নাম ইন্দ্রজিৎ (২৮)। সে উত্তরাখণ্ডের উধমসিন্ঘ নগরের বাসিন্দা।
আদালতের রায় ঘোষণার পর শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৯ এপ্রিল। গুরুগ্রামের ১৪ নম্বর সেক্টর থানায় নির্যাতিতার পরিবারের সদস্যদের পক্ষ থেকে বছর ১৭-র ওই কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। পরবর্তীতে নাবালিকাকে উদ্ধার করার পর তার ডাক্তারি পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ মিললে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। । পুলিশের পেশ করা প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক