
হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার বৈদ্যবাটি চৌমাথা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর খুঁটিপুজোয় অংশগ্রহণ করলেন চাপদানি বিধানসভার বিধায়ক দিলীপ সিং। খুঁটিপুজোকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আমেজ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক দিলীপ সিং পুজো কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন দুর্গোৎসবের সাফল্য কামনা করেন। পাশাপাশি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
খুঁটিপুজো অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বৈদ্যবাটি চৌমাথা এলাকায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA