রিয়াসির কাছে যাত্রিবাহী গাড়ি উল্টে মৃত্যু ২ জনের, আহত ৭
রিয়াসি, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে ঘটল পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, বাক্কাল সুড়ঙ্গ এলাকার কাছে। একটি যাত্রিবাহী গাড়ি (ম্যাটাডোর) উল্টে গিয়ে মৃত্যু ২ জন যাত্রীর, গুরুতরভাবে আহত আরও ৭ জন। এদিন পুলিশ সূত্রে জা
মির্জাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ২


রিয়াসি, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে ঘটল পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, বাক্কাল সুড়ঙ্গ এলাকার কাছে। একটি যাত্রিবাহী গাড়ি (ম্যাটাডোর) উল্টে গিয়ে মৃত্যু ২ জন যাত্রীর, গুরুতরভাবে আহত আরও ৭ জন।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ওই যাত্রিবাহী গাড়িটি (ম্যাটাডোর) বাক্কাল থেকে রিয়াসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সুড়ঙ্গের কাছে পৌঁছাতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং ৭ জন গুরুতরভাবে আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande