কোডারমা উপত্যকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ট্রলার চালকের
কোডারমা, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): ঝাড়খণ্ডের কোডারমায় ঘটল পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, কোডারমা উপত্যকায়, মেঘাতরী কালী মান্ডার কাছে। দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক ট্রলারের চালকের। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ট্
কোডারমা উপত্যকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ট্রলার চালকের


কোডারমা, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): ঝাড়খণ্ডের কোডারমায় ঘটল পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, কোডারমা উপত্যকায়, মেঘাতরী কালী মান্ডার কাছে। দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক ট্রলারের চালকের।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ট্রলারই রাঁচির দিক থেকে আসছিল এবং কোডারমা হয়ে বিহারের দিকে যাচ্ছিল। মেঘাতরীর কাছে উপত্যকার ঢালে পিছনের ট্রলারটির আচমকা নিয়ন্ত্রণ হারায় ও সামনে থাকা ট্রলারের কেবিনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ছুটে আসে । সংঘর্ষ এতটাই তীব্র ছিল, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিন থেকে মৃত চালকের দেহ বের করতে পুলিশ ও উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হয়। পিছন থেকে ধাক্কা মারা ট্রলারের কেবিনেও এক ব্যক্তি দীর্ঘক্ষণ আটকে ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত দুজনেরই পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande