জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা
শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের বদল ঘটতে পারে আবহাওয়ার। সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকাল ও দুপুরের দিকে বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের স
জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা


শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের বদল ঘটতে পারে আবহাওয়ার। সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকাল ও দুপুরের দিকে বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

এদিন আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উপত্যকা অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

বর্তমানে আপেল ও ধান কাটার মরশুম চলায় কৃষকদের জন্য সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার উন্নতি হলে ফসল কাটা ও সংগ্রহের কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন বলে আশা রাখছেন কৃষকরা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande