
রিয়েসি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় মিনিবাস উল্টে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রিয়েসি জেলার বাটালগালা টানেলের কাছে রিয়েসি-বাকাল সড়কে একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে, এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ও তিনজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেকে ১৪বি - ২৯৭৩ নম্বরের একটি মিনিবাস বাক্কাল থেকে রিয়াসির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সুড়ঙ্গের কাছে রাস্তায় মিনিবাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরই পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু, দু'জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ