ভাঙড়ে এবিভিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, কলেজ চত্বরে তুমুল উত্তেজনা
ভাঙড়, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড় কলেজ। আইএসএফ এবং এবিভিপি সমর্থক দুই গোষ্ঠীর পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মোট আটজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্র
ভাঙড়ে এবিভিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, কলেজ চত্বরে তুমুল উত্তেজনা


ভাঙড়, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড় কলেজ। আইএসএফ এবং এবিভিপি সমর্থক দুই গোষ্ঠীর পড়ুয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মোট আটজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এবিভিপির অভিযোগ, কলেজের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তাঁদের ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় বহিরাগতদের ডেকে এনে আইএসএফ সমর্থক ছাত্ররা তাঁদের উপর হঠাৎ চড়াও হয় এবং হামলা চালায়। এমনকী এবিভিপি সমর্থক ছাত্র ও ছাত্রীদের ওপর বেধড়ক মারধর চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

যদিও এবিভিপির আনা এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আইএসএফ। পাল্টা অভিযোগ তুলে তাঁদের দাবি, শান্ত কলেজের পরিবেশ নষ্ট করতে বহিরাগত বিজেপি সমর্থকদের এনে অশান্তি পাকানোর চেষ্টা করছিল এবিভিপি। এই বিষয়টিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বচসা ও পরবর্তীতে হাতাহাতি-সংঘর্ষের রূপ নেয়।

ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম ও আহতদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার পর উভয়পক্ষই ভাঙড় থানায় গিয়ে পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেনি কলেজ কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande