
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘রানী দুর্গাবতী যুবতী সম্মেলনে’ উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট বিমান ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুবসমাজের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় করার বার্তা দেন তিনি।
অনুষ্ঠান উপলক্ষে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের পক্ষ থেকে বিমান ঘোষকে সংবর্ধনা জানানো হয়। এই আন্তরিক সম্মান ও ভালোবাসার জন্য তিনি কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুবতী সম্মেলনে যুবসমাজের মধ্যে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের চেতনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনে দেশের উন্নয়নে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যুবসমাজকে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উদ্যোক্তারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA