
হুগলি , ১৫ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার বলাগড়ের বিডিও অফিসে ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সুমনা সরকার। সেবা, উন্নয়ন ও জনকল্যাণের সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এদিনের এই আলোচনা বলে জানা যায়।
বৈঠকে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে আরও কার্যকর করে তোলা এবং সরকারি পরিষেবা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মাথায় রেখে আগামী দিনে কীভাবে আরও ভালোভাবে জনসেবামূলক কাজ করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।
সুমনা সরকার বলেন, মানুষের স্বার্থে প্রতিটি উদ্যোগকে আরও কার্যকর করে তোলা এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের অঙ্গীকার। জনসেবার এই যাত্রা মানুষের পাশে এবং মানুষের জন্যই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বলাগড়ে ‘সেবা সংকল্প অভিযান’কে ঘিরে এদিনের আলোচনা আগামী দিনে এলাকার মানুষের কাছে আরও বেশি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA