
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): নতিবপুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতিকে নিয়ে বিশেষ বৈঠক করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। হাসপাতালের পরিষেবা আরও উন্নত করা, সাধারণ মানুষের প্রয়োজন এবং আগামী দিনে কীভাবে আরও কার্যকরভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও তাঁদের প্রয়োজনীয়তার বিষয়গুলিও বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিষেবা ব্যবস্থাকে আরও জনমুখী ও কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠক শেষে সুশান্ত ঘোষ জানান, সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকার মানুষ যাতে হাসপাতাল থেকে আরও ভালো পরিষেবা পান, সেই লক্ষ্যেই আগামী দিনেও কাজ করা হবে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA