
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং চণ্ডীতলার মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশনায় মঙ্গলবার চণ্ডীতলা থানায় আয়োজন করা হয় ‘ফিরে পাওয়া’ কর্মসূচি।
এই কর্মসূচিতে মোট ৫৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি শনাক্তকরণের পর সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ফোনের মালিকরা।
পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে। হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের পাশাপাশি নাগরিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবার পাশাপাশি হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারের ক্ষেত্রেও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA