হাওড়া স্টেশনে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি, সাফাই অভিযানে জোর পূর্ব রেলের
হাওড়া, ১৭ সেপ্টেম্বর (হি.স.):- পূর্ব রেলের উদ্যোগে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে পালিত হল ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। স্টেশনের পুরনো কমপ্লেক্সে বড় ঘড়ির নীচে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে-সহ রেল
গীতিকা পান্ডে


হাওড়া, ১৭ সেপ্টেম্বর (হি.স.):-

পূর্ব রেলের উদ্যোগে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে পালিত হল ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। স্টেশনের পুরনো কমপ্লেক্সে বড় ঘড়ির নীচে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন হাওড়া স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন জিএম গীতিকা পাণ্ডে। স্টেশন চত্বরকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করে তোলার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। যাত্রীদের চলাচলের পথে যাতে কোনও ধরনের প্রতিবন্ধকতা না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

স্টেশন চত্বরে রেলের জায়গা দখল করে থাকা অবৈধ দোকানপাট এবং বিভিন্ন সামগ্রী সরিয়ে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে আবর্জনা পরিষ্কার করে স্টেশন চত্বরকে পরিচ্ছন্ন রাখার উপর জোর দেওয়া হয়। যাত্রীরা যাতে আবর্জনামুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে স্টেশনে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই সাফাই অভিযান চালানো হয়।

এদিনের অনুষ্ঠানে শুধু পরিচ্ছন্নতা অভিযানই নয়, যাত্রী পরিষেবা ও স্টেশনের পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি অত্যাধুনিক গাড়িরও উদ্বোধন করা হয়। স্বচ্ছতা, আধুনিকীকরণ এবং উন্নত যাত্রী পরিষেবার বার্তা দিয়েই হাওড়া স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande