উধমপুরে সন্দেহভাজন জঙ্গি-সহযোগী গ্রেফতার
উধমপুর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হওয়ার পর এক সন্দেহভাজন জঙ্গি-সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, দুই জঙ্গি নিহত হওয়ার পর তা
উধমপুরে সন্দেহভাজন জঙ্গি-সহযোগী গ্রেফতার


উধমপুর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হওয়ার পর এক সন্দেহভাজন জঙ্গি-সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, দুই জঙ্গি নিহত হওয়ার পর তাঁদের সহযোগী নেটওয়ার্কের সন্ধানে আশপাশের এলাকায় ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের সময় মাজালতা এলাকা থেকে এক সন্দেহভাজন জঙ্গি-সহযোগীকে আটক করা হয়।

ওই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর যৌথ দল। পাশাপাশি, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande