ডিলবুড়ি পরিক্রমা চলাকালীন মৃত্যু দুই মহিলা তীর্থযাত্রীর, আহত বেশ কয়েকজন
কুল্লু, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): হিমাচল প্রদেশের লাহুল -স্পিতিতে ঘটল দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কেলং অঞ্চলে পবিত্র ডিলবুড়ি পর্বত পরিক্রমার সময়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা তীর্থযাত্রীর,
ডিলবুড়ি পরিক্রমা চলাকালীন মৃত্যু দুই মহিলা তীর্থযাত্রীর, আহত বহু


কুল্লু, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): হিমাচল প্রদেশের লাহুল -স্পিতিতে ঘটল দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কেলং অঞ্চলে পবিত্র ডিলবুড়ি পর্বত পরিক্রমার সময়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা তীর্থযাত্রীর, আহত আরও বেশ কয়েকজন।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে , পবিত্র ডিলবুড়ি পর্বত পরিক্রমার জন্য বিপুল সংখ্যক তীর্থযাত্রী কেলং এলাকায় সমবেত হয়েছিল। পরিক্রমা চলাকালীনই হঠাৎ করে এলাকায় তুষারপাত হলে পথ পিচ্ছিল হয়ে পড়ে। বরফে পা পিছলে পড়ে গিয়ে একাধিক তীর্থযাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুই মহিলাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক রবি ঠাকুর। ঘটনার জন্য প্রশাসনিক প্রস্তুতি ও ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আয়োজিত এই ধরনের তীর্থযাত্রায় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের চরম প্রাকৃতিক পরিস্থিতিতে তীর্থযাত্রীদের সুরক্ষার স্বার্থে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande