বচসা থেকে হাতাহাতি, আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে উত্তেজনা
আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন। শেষ পর্যন্ত সেই গণ্ডগোল আরও বাড়লে ঘটনাস্থলে পৌঁছতে হয় আরামবাগ
বচসা থেকে হাতাহাতি, আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে উত্তেজনা


আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ডে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন। শেষ পর্যন্ত সেই গণ্ডগোল আরও বাড়লে ঘটনাস্থলে পৌঁছতে হয় আরামবাগ থানার পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় কয়েকজনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখা হয়।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য আরামবাগ ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande