ফের পরেশকে তলব সিআইডির
ক্যানিং, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : তিন তিনবার সিআইডির ডাকে হাজিরা দেন নি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ক্যানিং থানার মামলা নং ২৪৩/২৬-এর তদন্তের জন্য সিআইডির তরফ তাঁকে দিতে বলা হয়েছিল ভবানী ভবনে। কিন্তু অতি বর্ষার কারণে এলাকার মানুষের পাশে
ফের পরেশকে তলব সিআইডির


ক্যানিং, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : তিন তিনবার সিআইডির ডাকে হাজিরা দেন নি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ক্যানিং থানার মামলা নং ২৪৩/২৬-এর তদন্তের জন্য সিআইডির তরফ তাঁকে দিতে বলা হয়েছিল ভবানী ভবনে। কিন্তু অতি বর্ষার কারণে এলাকার মানুষের পাশে থাকা, বিধানসভা চলা এবং চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কারণে তিন তিনবার সেই হাজিরা এরিয়েছেন পরেশ। তবে এবার সিআইডির তদন্তে সহযোগিতা করতে চেয়েই তাঁদেরকে চিঠি দেন পরেশ।

১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সিআইডির ভবানী ভবনের ইন্সপেক্টর এবং বারাসত ডি.ডি.-র অ্যাডিশনাল ডি.ডি.আই-কে লেখা চিঠিতে বিধায়ক জানিয়েছেন, পূর্ব নির্ধারিত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাই যেতে হয়েছিল, তাই ১২ই সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৭৯ ধারায় জারি করা নোটিশে তিনি হাজির হতে পারেননি। তবে তিনি চেন্নাই থেকে ফিরেছেন এবং তদন্তে অংশ নিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আইন মেনে যখনই প্রয়োজন হবে, তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে তিনি ইচ্ছুক। তাঁর আগের অনুপস্থিতি অনিচ্ছাকৃত এবং কোনওভাবেই তদন্তে বাধা সৃষ্টির উদ্দেশ্যে ছিল না বলে জানিয়েছেন পরেশ। কিন্তু সিআইডির তরফে গত বৃহস্পতিবারের সেই চিঠির কোন প্রত্যুত্তর না আসায় শনিবার পুনরায় সিআইডিকে একই মর্মে তদন্তে সহযোগিতা করতে চেয়ে চিঠি দেন পরেশ। তবে এদিন সেই চিঠির জবাব এসেছে। আগামী সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে তাঁকে সিআইডির সদর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরেশ বলেন, “ সিআইডির তরফে এর আগে আমাকে নোটিশ দেওয়া হলেও আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে সেখানে হাজির হতে পারিনি। তাই নিজে থেকেই দু-দুবার সিআইডিকে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠি দিই। শেষ পর্যন্ত এদিন দুপুরে সিআইডির তরফ থেকে আমাকে ফের নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর দুপুরে ভবানী ভবনে যাওয়ার জন্য। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা অবশ্যই করবো।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande