তিন দিন নয় একদিন অবস্থান ধর্না, জমিয়তেকে নির্দেশ
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। কলকাতায় একটানা তিন দিন অবস্থান ধর্না কর্মসূচি করার অনুমতি মিলল না কলকাতা হাইকোর্টে। আগামী ৬, ৭ এবং ৮ সেপ্টেম্বর পথে এই কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল জমিয়তে। বুধবার কলকাতা হাইকোর্ট আন্দোলনের দিন সংখ্যা কমি
তিন দিন নয় একদিন অবস্থান ধর্না, জমিয়তেকে নির্দেশ


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। কলকাতায় একটানা তিন দিন অবস্থান ধর্না কর্মসূচি করার অনুমতি মিলল না কলকাতা হাইকোর্টে। আগামী ৬, ৭ এবং ৮ সেপ্টেম্বর পথে এই কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল জমিয়তে। বুধবার কলকাতা হাইকোর্ট আন্দোলনের দিন সংখ্যা কমিয়ে এক দিনে করার বার্তা দিয়েছে।

তিন দিন অবস্থান ধর্নার আর্জি জানিয়েছিলেন

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার মামলাটি হাইকোর্টে তোলা হলে সংগঠনের পক্ষে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবেই ধর্না করতে চান তাঁরা।

আদালতের পর্যবেক্ষণ, ব্যস্ত শহরে পরপর তিন দিন এই ধরনের দীর্ঘ ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া কার্যত অসম্ভব।

আদালত সূত্রে জানা গিয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের ওই নির্দিষ্ট তিনটি দিনে অবস্থান ধর্নার জন্য অনুমতি চাওয়া হয়েছিল।

গত ৩১ অগস্ট এই কর্মসূচির আর্জি জানিয়ে পুলিশের কাছে লিখিত আবেদন জমা দেন সংগঠন কর্তৃপক্ষ। কিন্তু ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে পুলিশ সেই আবেদনে সায় দেয়নি। এরপরেই পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সংগঠন নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande