পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। পুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। এর প্রস্তুতি শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। সূত্রের খবর, ভোটের আগে কোথায় কী প্রস্তুতি
পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। পুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। এর প্রস্তুতি শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন।

সূত্রের খবর, ভোটের আগে কোথায় কী প্রস্তুতি রয়েছে, ইভিএমের কী অবস্থা— সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি, ৫ সেপ্টেম্বর থেকে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে গণশুনানি শুরু হচ্ছে। সেখানে দলের প্রতিনিধিরা কী তথ্য ও মানচিত্র নিয়ে যাবেন, তার রূপরেখাও ঠিক করে দেওয়া হয়েছে।

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'আসল তৃণমূল'

উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। পুরসভার সর্বদলীয় বৈঠকেও সীমানা পুনর্বিন্যাস নিয়ে দলের আপত্তির কথা জানিয়ে এসেছে ‘আসল’ তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande