বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার যুবক
স্বরূপনগর, ২০ সেপ্টেম্বর (হি.স.): নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি, সরকারি কাজে বাধা এবং প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দাস। তিনি স্বরূপনগরের মালঙ
তোলাবাজি গ্রেফতার


স্বরূপনগর, ২০ সেপ্টেম্বর (হি.স.): নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি, সরকারি কাজে বাধা এবং প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দাস। তিনি স্বরূপনগরের মালঙ্গপাড়া দাসপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, সঞ্জয় নিজেকে বিজেপি নেতা হিসেবে পরিচয় দিয়ে স্বরূপনগর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর চেষ্টা করতেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং প্রশাসনিক আধিকারিকদের বদলি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার মতো একাধিক অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর অভিযুক্ত সঞ্জয় দাসকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

অভিযোগগুলির সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। অভিযুক্ত যুবক কীভাবে সরকারি কাজে বাধা দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের পিছনে কী তথ্য রয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি পদক্ষেপের পর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande