প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘প্রদীপ জ্বালানো’র খরচে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিহারে ভয়াবহ বন্যা ও খরার দ্বিমুখী সংকটের মাঝেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে শাসক শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন আরজেডি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাজ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ চরম দুর্দশা
প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘প্রদীপ জ্বালানো’র খরচে তোপ তেজস্বী যাদবের


পাটনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিহারে ভয়াবহ বন্যা ও খরার দ্বিমুখী সংকটের মাঝেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে শাসক শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন আরজেডি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাজ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন, সেখানে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা অপচয় করে ‘আড়ম্বর’ করা হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তেজস্বী যাদব বলেন, রাজ্যের ৪৫ লক্ষেরও বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে এবার স্বাভাবিকের তুলনায় ৩৫ শতাংশেরও কম বৃষ্টিপাত হওয়ায় বিহারের একাংশে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মানুষ যখন বানের জলে সর্বস্ব হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন, তখন সেই দুর্গতদের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘দিয়া-বাতি’ (প্রদীপ জ্বালানো)-র পেছনে শত কোটি টাকা জলের মতো অপচয় করা হয়েছে। তেজস্বীর দাবি, এই অর্থ উৎসবে না ভাসিয়ে অবিলম্বে বন্যা দুর্গতদের উদ্ধারকাজ ও ত্রাণে খরচ করা উচিত ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande