বেরুবাড়িতে চা বাগানের কাছে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বেরুবাড়ি এলাকায় একটি চা বাগানের কাছ থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজিত রায় (২৮)। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি বাইক ও এক যুবকে
বেরুবাড়িতে চা বাগানের কাছে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য


জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বেরুবাড়ি এলাকায় একটি চা বাগানের কাছ থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজিত রায় (২৮)। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি বাইক ও এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

মৃতের পরিবারের দাবি, মনোজিত শনিবার রাতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন| রাতেই বাইকে করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করে। প্রাথমিক অনুমান, বাড়ি ফেরার পথে রাস্তায় বাঁক নেওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাতেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

রবিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি বাইক পড়ে থাকতে দেখেন| বাইকের পাশেই পড়েছিল ওই যুবকের দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande