লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে টাওয়ারে উঠে বিক্ষোভ আগ্রার মহিলার
লখনউ, ২১ সেপ্টেম্বর (হি.স.): জমি দখলের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের অদূরে একটি উঁচু টাওয়ারে চড়ে বসলেন এক মহিলা। লখনউয়ের হজরতগঞ্জের পার্ক রোড এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খব
লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে টাওয়ারে উঠে বিক্ষোভ আগ্রার মহিলার


লখনউ, ২১ সেপ্টেম্বর (হি.স.): জমি দখলের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের অদূরে একটি উঁচু টাওয়ারে চড়ে বসলেন এক মহিলা। লখনউয়ের হজরতগঞ্জের পার্ক রোড এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং লখনউ পুলিশ। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় তাঁকে নিরাপদে টাওয়ার থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া মহিলার নাম তুলসা, তিনি আগ্রার বাসিন্দা। টাওয়ার থেকে নামার পর কান্নায় ভেঙে পড়ে তিনি নিজের ক্ষোভ উগরে দেন। তুলসা দেবী অভিযোগ করে বলেন, আমার নাম তুলসা, আমি আগ্রা থেকে এসেছি। মান সিং নামের এক ব্যক্তি অন্যায়ভাবে আমার প্রায় দেড় বিঘা জমি দখল করে নিয়েছে। জমি ফেরত চাইতে গেলে উল্টে আমাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না মেলায় শেষমেশ তিনি লখনউ এসে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন বলে জানান।

হাই-সিকিউরিটি জোনে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তাঁর অভিযোগের প্রেক্ষিতে আগ্রা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande