দিল্লি হাইকোর্টে ৭ নতুন বিচারপতির শপথ, দায়িত্বে দুই স্থায়ী ও পাঁচ অতিরিক্ত বিচারপতি
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি হাইকোর্টের বেঞ্চে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন সাতজন বিচার বিভাগীয় আধিকারিক। সোমবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের এজলাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁরা পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন। এর মাধ
দিল্লি হাইকোর্টে ৭ নতুন বিচারপতির শপথ


নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি হাইকোর্টের বেঞ্চে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন সাতজন বিচার বিভাগীয় আধিকারিক। সোমবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের এজলাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁরা পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫০-এ।

শপথ গ্রহণকারী বিচার বিভাগীয় আধিকারিকদের মধ্যে নিবেদিতা অনিল শর্মা এবং নিশা সহায় সাক্সেনা স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে, সঞ্জয় শর্মা, ভরত পরাশর, ড. অদিতি চৌধুরী, দীনেশ ভট্ট এবং অরুণ ভরদ্বাজ অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দিল্লি হাইকোর্টের সমস্ত বর্তমান বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি নবনিযুক্ত সকল বিচারপতিদের শুভেচ্ছা জানান। নতুন বিচারপতিদের যোগদানের ফলে মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে বলে বিচার বিভাগীয় মহলের প্রত্যাশা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande