মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমারে ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেফতার
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার সন্ধ্যায় মমতা তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুকুন্দপুর এলাকা। ওই ঘটনায় দুই মমতাপন্থী তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুর্ব যাদবপুর থানার পুলিশ। ধৃতদের নাম শ্রীদিব দাস ও বিক্রম পাণ্ডে। কালীঘাটপন্থী
মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমারে ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেফতার


কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার সন্ধ্যায় মমতা তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুকুন্দপুর এলাকা। ওই ঘটনায় দুই মমতাপন্থী তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুর্ব যাদবপুর থানার পুলিশ। ধৃতদের নাম শ্রীদিব দাস ও বিক্রম পাণ্ডে।

কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, যাদবপুর এলাকায় তাদের বেশ কয়েকটি কার্যালয় দখল করেছে বিজেপি। সেই অভিযোগ তুলে গতকাল রাতে মুকুন্দপুরে তারা মিছিল করতে গেলে বিজেপি কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। হামলা চালানোর ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকরা ছিলেন বলে তৃণমূলের তরফে অভিযোগ ছিল। যারা আক্রান্ত হল, কেন তাঁদের গ্রেফতার? সেই প্রশ্ন ইতিমধ্যেই কালীঘাটের তরফে তোলা হয়েছে।

দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে পার্টি অফিস দখল ঘিরে ওই বিবাদের সূত্রপাত। ওই কার্যালয়ের সামনে মিছিল করে মঙ্গলবার জড়ো হয়েছিলেন মমতাপন্থী তৃণমূল কর্মীরা। এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন। মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

কথা কাটাকাটির মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। ডিম ছোড়াও হয় বলে অভিযোগ। ঘটনার গুরুতর জখম হন প্রাক্তন আইপিএস তথা তৃণমূলের নেতা হুমায়ুন কবীর। কালীঘাটপন্থী তৃণমূলের আইটি সেলের নেত্রী উপাসনা চৌধুরী-সহ বেশ কয়েকজন জখম হন।

পালটা হামলার অভিযোগও তোলে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande