সেবা সংকল্প অভিযানে গোঘাটে ‘স্বপ্নের ভারত’ বসে আঁকো প্রতিযোগিতা
আরামবাগ , ২৩ সেপ্টেম্বর (হি.স.): বুধবার হুগলি জেলার গোঘাটের আনুর হাই স্কুল (উচ্চমাধ্যমিক)-এর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল ‘স্বপ্নের ভারত’ প্রকল্পের বসে আঁকো প্রতিযোগিতা। সেবা সংকল্প অভিযানের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পড়ুয়াদের সৃজনশীলতা
সেবা সংকল্প অভিযানে গোঘাটে ‘স্বপ্নের ভারত’ বসে আঁকো প্রতিযোগিতা


আরামবাগ , ২৩ সেপ্টেম্বর (হি.স.): বুধবার হুগলি জেলার গোঘাটের আনুর হাই স্কুল (উচ্চমাধ্যমিক)-এর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল ‘স্বপ্নের ভারত’ প্রকল্পের বসে আঁকো প্রতিযোগিতা। সেবা সংকল্প অভিযানের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পড়ুয়াদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটে। দেশের ভবিষ্যৎ নিয়ে শিশুদের ভাবনা ও স্বপ্নকে ছবির মাধ্যমে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

‘২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত’ প্রকল্পের ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। কাগজ ও রঙের মাধ্যমে তারা নিজেদের কল্পনার ভারতকে ফুটিয়ে তোলে। কারও ছবিতে উঠে আসে উন্নত দেশ গড়ার স্বপ্ন, আবার কারও তুলিতে ধরা পড়ে পরিবেশ, শিক্ষা, বিজ্ঞান ও সমাজের নানা দিক। অনুষ্ঠানে ইনচার্জ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বক্রান্তি সেন। তিনি পড়ুয়াদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করেন। তাঁর উপস্থিতিতে প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়।

আয়োজকদের বক্তব্য, শিশুদের মনের ভাবনা ও ভবিষ্যৎ ভারতের স্বপ্নকে সামনে আনতেই এই ধরনের উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার ক্ষেত্রেও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande