রেজিনগর থানার সামনে ফের ধর্নায় হুমায়ুন কবীর
মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): পুলিশি নির্যাতন ও কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রেজিনগর থানার সামনে ধর্নায় বসলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার সকালে তিনি ধর্না কর্মসূচি শুরু করেছেন বলে জানান। হুমায়ুন কবীর ক্ষো
রেজিনগর থানার সামনে ফের ধর্নায় হুমায়ুন কবীর


মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): পুলিশি নির্যাতন ও কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রেজিনগর থানার সামনে ধর্নায় বসলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বৃহস্পতিবার সকালে তিনি ধর্না কর্মসূচি শুরু করেছেন বলে জানান।

হুমায়ুন কবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দলের কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। পুলিশ পুরুষ কর্মীদের বাড়িছাড়া করার চেষ্টা করছে এবং মহিলাদের হুমকি দিয়ে বলা হচ্ছে যেন তাঁরা হুমায়ুন কবীরের দল না করেন। এটা কি আদৌ গণতন্ত্রের লক্ষণ? তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির বিরুদ্ধে তাদের এই গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande