
কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : পন্ডিত ঈশ্বরচন্দ্রের ২০৬ তম জন্মজয়ন্তীতে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।এদিন দুপুরে বিধানসভাতেও লবিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন শিল্প ও বাণিজ্য এবং অচিরাচরিত বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তাপস রায়। এদিকে, এদিন এছাড়াও ঈশ্বরচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে বিধানসভায় সচিবালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীরাও বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। উল্লেখ্য, এদিন সরকারি ও বেসরকারি স্তরে নানা পর্যায়ে রাজ্য জুড়েই পালিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিনের অনুষ্ঠান।
প্রসঙ্গতঃ তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু বর্ণপরিচয় সহ একাধকপা পাঠ্য পুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। নারী মুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে ও অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত