একাধিক আয়োজনে সরগরম যাদবপুর
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি স)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হঁশিয়ারি প্রভৃতির প্রেক্ষিতে গত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ''
একাধিক আয়োজনে সরগরম যাদবপুর


কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি স)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হঁশিয়ারি প্রভৃতির প্রেক্ষিতে গত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'বন্দে মাতরম যাত্রা'-র ডাক দিয়েছে এবিভিপি।

এছাড়াও, এদিনই ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলন করা হবে। এই সম্মেলনের শুরুতে পাঠ করা হবে বেদমন্ত্র। গাওয়া হবে 'বন্দে মাতরম'। অন্যদিকে, এদিনই যাদবপুরে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। আইনশৃঙ্খলা রক্ষার জন্য কর্তৃপক্ষ পড়ুয়া ও শিক্ষকদের বিভিন্ন সংগঠনের কাছে।

নিরাপত্তার স্বার্থে অবশ্য পুলিশ মোতায়েন হয়নি। অতি সম্প্রতি যাদবপুরে পুলিশ ঢুকেছিল বলে অভিযোগ ওঠে। এ কথা অস্বীকার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান কুণাল আগরওয়াল। এ নিয়ে পুলিশের একটি সূত্রের মতে, পোশাক দেখে বিভ্রান্তি তৈরি হতে পারে। বস্তুত, পুলিশকর্মীদের অনেক সময় জ্যাকেট পরতে দেখা যায়। পুরকর্মীরাও অনেক সময় জ্যাকেট পরেন। সেই পোশাক থেকেই বিভ্রান্তি তৈরি হতে পারে বলে ইঙ্গিত পুলিশের ওই সূত্রের।

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande