
আরামবাগ , ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষে আরামবাগের হাট বসন্তপুর হর-পার্বতী ইনস্টিটিউশনে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বিদ্যালয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও আন্তরিকতায় তিনি আপ্লুত বলে জানান। শিক্ষকদের সমাজ ও আগামী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ। শিক্ষক দিবসকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন আবহ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA