কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবস উদযাপন, ৪৫৭ জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা
​কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষক দিবস উপলক্ষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে কলকাতা শহরের শিক্ষক-শিক্ষিকাদের জানানো হলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসঙ্গে বয়োজ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও প্রণাম। প্রসঙ্গ
মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের উদ্যোগে পালন


​কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষক দিবস উপলক্ষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে কলকাতা শহরের শিক্ষক-শিক্ষিকাদের জানানো হলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসঙ্গে বয়োজ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও প্রণাম। প্রসঙ্গত, সমাজ গঠনে বাবা-মায়ের পর শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আগামী প্রজন্ম এবং তৈরি হয় সমাজের প্রথম ও প্রধান ভিত।​এই ভাবনাকে সামনে রেখেই কলকাতা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে বর্তমান মেয়র পারিষদ (বস্তি ও পরিবেশ) তথা পুরপিতা স্বপন সমাদ্দারের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও বিশেষ মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। এই সুবিন্যস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়া ঘোষ বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্টজনেরা।​চলতি বছরে ৩০, ৫৬ এবং ৫৮ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার প্রায় ৪৫৭ জন শিক্ষক-শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়েছে। পুষ্পস্তবক ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।​উল্লেখ্য, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাতে এমন সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ায় স্বপন সমাদ্দারের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত গুণীজনেরা। তাঁদের মতে, শিক্ষক সমাজের প্রতি সম্মান জানানোর এই প্রয়াস কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং আগামী প্রজন্মের রূপকারদের প্রতি সমাজের গভীর সামাজিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতার প্রকাশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande