দিল্লির সত্য নিকেতনে ভেঙে পড়ল বাড়ি, চলছে উদ্ধারকাজ
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ার পর বেশ কয়েকজন শিক্ষার্থী আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ দিল্লি ফায়ার সার্ভিস ভবন বাড়ি ভেঙে পড়ার খবর পায়। উদ্ধারকারী দল ১টা ৫
দিল্লির সত্য নিকেতনে ভেঙে পড়ল বাড়ি, চলছে উদ্ধারকাজ


নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ার পর বেশ কয়েকজন শিক্ষার্থী আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ দিল্লি ফায়ার সার্ভিস ভবন বাড়ি ভেঙে পড়ার খবর পায়। উদ্ধারকারী দল ১টা ৫০ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে।

ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকারী দল, 'ব্রিদিং অ্যাপারেটাস' (শ্বাস-প্রশ্বাস সহায়তাকারী সরঞ্জামবাহী) ইউনিট এবং 'ওয়াটার বাউজার' (জলবাহী গাড়ি) ইউনিটসহ বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনের কাছে একটি বাড়ি ধসে পড়ার স্থানে জেসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে আটকে পড়া বা আহত ব্যক্তির সঠিক সংখ্যা জানা যায়নি। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande