বিহারে দুর্ঘটনার কবলে মহানন্দা এক্সপ্রেস, ইঞ্জিন এবং দু’টি কামরা লাইনচ্যুত
আরা, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিহারে লাইনচ্যুত হয়ে গেল আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেল বিভাগে। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন এবং আরও দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতি
বিহারে দুর্ঘটনার কবলে মহানন্দা এক্সপ্রেস, ইঞ্জিন এবং দু’টি কামরা লাইনচ্যুত


আরা, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিহারে লাইনচ্যুত হয়ে গেল আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেল বিভাগে। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন এবং আরও দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

বিবার ভোর ৪টে ১২ মিনিটে আরা স্টেশনে পৌঁছোয় মহানন্দা এক্সপ্রেস। সেটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে ২০০ মিটার যেতেই ইঞ্জিন এবং দু’টি কামরা লাইনচ্যুত হয়। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, এই ঘটনায় কেউ হতাহত হননি। লাইনচ্যুত কামরাগুলিকে সরানো হয়েছে। এই ঘটনায় কারও গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হবে।

এই দুর্ঘটনার জেরে দিল্লি-হাওড়া রুটে ট্রেন চলাচল ব্যহত হয়। বন্দে ভারত, বিভূতি এক্সপ্রেস, ক্যাপ্টেন এক্সপ্রেস, ইন্টারসিটি গরিব রথ, বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন এবং উধনা এক্সপ্রেস দেরিতে চলছে। রেল সূত্রের খবর, সাড়ে তিন ঘণ্টার মধ্যে রেললাইন মেরামত করে লাইনচ্যুত ইঞ্জিন এবং কামরাগুলিকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে আরার স্টেশন ম্যানেজার এনকে রাইকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande