আউরাইয়ায় টাকা নিয়ে বিবাদের জেরে যুবককে খুন, রহস্যভেদ পুলিশের
আউরাইয়া, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মাত্র ২,৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্যভেদ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশের আউরাইয়া জেলার অজিতমল কোতোয়ালি এলাকার হালেপুর গ্রামের কাছ
ঔরাইয়ায় ২,৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে যুবককে খুন, রহস্যভেদ পুলিশের


আউরাইয়া, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মাত্র ২,৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে এক যুবককে খুনের অভিযোগ। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্যভেদ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশের আউরাইয়া জেলার অজিতমল কোতোয়ালি এলাকার হালেপুর গ্রামের কাছে একটি মূলার খেত থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এই গ্রেফতার।

সোমবার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ঋতিক কুমার (১৯)। হালেপুর গ্রামের বাসিন্দা সে। তার দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত লোহার ধারালো অস্ত্র, মৃতের মোবাইল ফোন, রক্তমাখা টি-শার্ট এবং হাফ লোয়ার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার অভিষেক ভারতী জানান, গত ৫ সেপ্টেম্বর হালেপুর-এলচীনগর রাস্তার ধারে একটি মূলার খেত থেকে প্রায় ২৫ বছর বয়সি সুমিত নারায়ণের দেহ উদ্ধার হয়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। ঘটনার কিনারা করতে পাঁচটি পুলিশ দল গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রায় ছয় মাস আগে সুমিতের কাছ থেকে ২,৫০০ টাকা ধার নিয়েছিল অভিযুক্ত ঋতিক। সুমিত বারবার সেই টাকা ফেরত চাইছিলেন। তা নিয়েই দু'জনের মধ্যে বিবাদ চলছিল বলে অভিযোগ।

পুলিশের দাবি, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফোন করে সুমিতকে মাঠের দিকে ডেকে পাঠায় ঋতিক। সঙ্গে একটি লোহার ধারালো অস্ত্র নিয়ে সেখানে পৌঁছয় সে। কথাবার্তার পর সুমিত বাড়ি ফেরার জন্য রওনা দিলে পিছন থেকে তাঁর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।

এরপর মৃতের মোবাইল ফোন নিয়ে অস্ত্রটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরে এলচীনগর থেকে হালেপুর যাওয়ার রাস্তার একটি ত্রিমুখী মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের পূর্ব অপরাধের কোনও রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande