
মির্জাপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার মাড়িহান থানা এলাকার মালুয়া গ্রামের জমির ধারে কাপড়ে মোড়া অবস্থায় এক নবজাতক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে নবজাতকের কান্নার আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা জমির দিকে যাওয়ার সময় একটি নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। আওয়াজ অনুসরণ করে তাঁরা জমির ধারে পৌঁছে কাপড়ে মোড়া অবস্থায় শিশুটিকে দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাটেহরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকদের পরীক্ষায় শিশুটিকে সুস্থ বলে জানানো হয়েছে।
সোমবার মাড়িহান থানার পুলিশ আধিকারিক রবীন্দ্র ভূষণ মৌর্য জানান, নবজাতকটিকে মালুয়া গ্রামের জমির ধার থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস