নয়ডায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত, আহত আরও এক
নয়ডা, ৭ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলার বাদলপুর থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে এক যুবকের মৃত্যু হয়েছ
নয়ডায় পথ দুর্ঘটনায় এক বাইক আরোহী নিহত, আহত আরও এক


নয়ডা, ৭ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলার বাদলপুর থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুই বাইক আরোহী যুবকের নাম সুরজ চৌহান (৩০) এবং বিশাল (২৫)। রবিবার রাত প্রায় ১টার দিকে দুজন একটি বাইকে যাচ্ছিলেন। ধুম মানিকপুর গ্রামের কাছে এক অজ্ঞাতপরিচয় চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাঁদের বাইকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুরজ চৌহান মারা যান। এবং বিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande