অস্ত্র–সহ যুবক গ্রেফতার ভাগলপুরে
ভাগলপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও মহকুমার পীরপাইন্তি থানা এলাকার সুন্দরপুর অটো স্ট্যান্ড থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ
অটো স্ট্যান্ডে লুকিয়ে থাকা অস্ত্রসহ যুবক গ্রেফতার


ভাগলপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও মহকুমার পীরপাইন্তি থানা এলাকার সুন্দরপুর অটো স্ট্যান্ড থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পীরপাইন্তি স্টেশনের কাছে সুন্দরপুরের একটি টেম্পো স্ট্যান্ডে এক যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে খবর মেলে। খবর পেয়ে পীরপাইন্তি থানার পুলিশ ও সশস্ত্র বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশকে দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা অটোর ভিতরে লুকিয়ে পড়ে। এরপর পুলিশ অটোটিকে ঘিরে ফেলে যুবককে আটক করে।

ধৃতের নাম প্রিন্স কুমার যাদব (২৫)। বাড়ি পীরপাইন্তি থানা এলাকার মধুবন টোলা গ্রামে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার হয়। ম্যাগাজিনে কোনও গুলি ছিল না বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, ধৃত যুবকের বিরুদ্ধে আগে থেকেই দুটি অপরাধমূলক মামলা রয়েছে। ঘটনায় পীরপাইন্তি থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande