হিমাচলে রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা
শিমলা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) হিমাচল প্রদেশে কমলো বৃষ্টির দাপট। মঙ্গলবার সকালে রাজ্যের বেশ কয়েকটি জেলায় দেখা গেলো রৌদ্রলোকজ্জল আবহাওয়া। এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানা যায়, , শনিবার পর্যন্ত রাজ্যে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । তবে রবি ও
হিমাচলে কমলো বর্ষার দাপট, রবিবার থেকে ফের ঝড় - বৃষ্টির সম্ভাবনা


শিমলা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) হিমাচল প্রদেশে কমলো বৃষ্টির দাপট। মঙ্গলবার সকালে রাজ্যের বেশ কয়েকটি জেলায় দেখা গেলো রৌদ্রলোকজ্জল আবহাওয়া। এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানা যায়, , শনিবার পর্যন্ত রাজ্যে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । তবে রবি ও সোমবার অর্থাৎ ১৩ এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দফতর আরও জানায়, এদিন সিরমৌরে জট্টো ব্যারেজে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ ৫৬.২ মিলিমিটার। মান্ডির মুরারী দেবীতে বৃষ্টির পরিমাণ ৪৬ মিলিমিটার এবং সিরমৌরের ধৌলাকুঁয়ায় বৃষ্টির পরিমাণ ৩৩.৫ মিলিমিটার । শিমলার কোটখাইয়ে বৃষ্টির পরিমাণ ১৯.৩ মিলিমিটার, শিমলায় বৃষ্টির পরিমাণ ৩.৮ মিলিমিটার, কিন্নৌরের কল্পায় বৃষ্টির পরিমাণ ২.৮ মিলিমিটার , কাংড়ায় বৃষ্টির পরিমাণ ২.৬ মিলিমিটার এবং মানালিতে বৃষ্টির পরিমাণ ২ মিলিমিটার।

বিগত কয়েক দিনের একটানা প্রবল বর্ষণে রাস্তায় নেমেছে ধস। রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ধসের কারণে রাজ্যের ৬৭টি সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মধ্যে মান্ডিতে ৩৩টি, কুল্লুতে ১১টি, কাংড়ায় ১০টি এবং সিরমৌরে ৬টি রাস্তা বন্ধ রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বর্ষার মরশুমে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৩ জন, আহত ৫০৫ জন, নিখোঁজ ৩ জন। নিহতদের মধ্যে ১৬৯ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়, ১১৪ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, বন্যা সহ অন্যান্য ঘটনায়, আর্থিক ক্ষতির পরিমান প্রায় ১,৪২৩ কোটি টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande