ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে মোদী ও অমিত শাহ-র শ্রদ্ধাঞ্জলি
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): কিংবদন্তি সঙ্গীত শিল্পী, কবি ও সুরকার ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার মঙ্গলবার জন্মশতবার্ষিকী। কিংবদন্তি শিল্পীকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লে
ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে মোদী ও অমিত শাহ-র শ্রদ্ধাঞ্জলি


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): কিংবদন্তি সঙ্গীত শিল্পী, কবি ও সুরকার ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার মঙ্গলবার জন্মশতবার্ষিকী। কিংবদন্তি শিল্পীকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডঃ ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন ও উত্তর-পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। সঙ্গীতের মাধ্যমে অগণিত মানুষের ভাবনা ও আবেগকে তিনি প্রকাশ করেছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এক্স মাধ্যমে অমিত শাহ লেখেন, ভূপেনদার সঙ্গীত অসমিয়া সংস্কৃতিকে সমস্ত বৈচিত্র্য-সহ বিশ্বমঞ্চে তুলে ধরেছিল এবং তাঁর গীতিকবিতা সেই আদর্শকে প্রতিফলিত করেছিল যা যুগ যুগ ধরে সমাজকে ঐক্যবদ্ধ রেখেছে। তাঁর অমর কীর্তি দেশ গঠনের স্বপ্নকে অনুপ্রাণিত করে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande